✨ GEMINI LIVE
🗓️ --
-- : -- : -- --

আফফান লাবীব

লাবীবের খেরোখাতা · চিন্তা ও পাঠের নিভৃত আঙিনা

বইয়ের বিভায় আলোকিত এক মনীষী

আফফান লাবীব আফফান লাবীব আফফান লাবীব
আফফান লাবীব তাখাসসুস ফিল আদব ও ইসলামিক স্টাডিজ
· ২ মিনিটে পাঠ্য · 👁️ --

দারুল উলূম দেওবন্দের ফারেগ। পাঞ্জাব ইউনিভার্সিটি লাহোর থেকে ফাযেল, করাচি ইউনিভার্সিটি থেকে উলূমে ইসলামিয়ায় এম এ এবং উপমহাদেশে সর্বপ্রথম লাইব্রেরি সাইন্সে পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি সম্পন্ন করেছেন।

শাইখুল ইসলাম হযরত মাদানীর শিষ্য, প্রখ্যাত মুহাক্কিক আলেম আব্দুর রশিদ নুমানী রহ. এর ছোট ভাই এবং জামিয়া ইসলামিয়া বানুরী টাউনের হাদীস বিভাগের দায়িত্বে তাঁর উত্তরসূরি।

নিউটাউনে তাঁর দায়িত্বকালে রচনা হয়েছে পঞ্চাশের অধিক গবেষণাধর্মী থিসিস। জামিয়াতুর রশীদ করাচীতে আমৃত্যু মুসলিম শরীফের পাঠদান করেছেন। এছাড়াও রেডিও অফিসে চাকরি, লাইব্রেরি পরিচালনা, ইমামতি ও খেতাবত এবং শিক্ষকতাসহ নানান কর্মব্যস্ততায় মুখর ছিল তাঁর জীবন। এছাড়াও লিয়াকত ন্যাশনাল লাইব্রেরী ও করাচী ইউনিভার্সিটিতে দীর্ঘদিন পরিচালক ছিলেন। এমনকি বায়রো ইউনিভার্সিটি কানো, নাইজেরিয়ায় সিনিয়র লাইব্রেরী অফিসার হিসেবেও কাজ করেছেন কয়েক বছর।

বাস্তবজীবনেও ছিলেন অধিক গ্রন্থপ্রেমী। এমনকি অত্যধিক অধ্যবসায়ের কারণে চোখে তিন তিন বার অপারেশন করানো লেগেছে। তবুও তিনি দমে যাননি।

বইয়ের বিভায় আলোকিত এই মনীষীর জীবনবৃত্তান্ত নিয়ে শামাদান এর এবারের সংখ্যায় হাজির হয়েছেন Abdullah Afnan।

ট্যাগ: #ইতিহাস #মনীষী #শামাদান #দেওবন্দ #হাদিস #গ্রন্থপ্রেম
📤 লেখাটি শেয়ার করুন:
Facebook WhatsApp
পাঠক প্রতিক্রিয়া: 👁️ -- পঠিত